চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

খাগড়াছড়িতে  অপরাধ দমনে অভিযানকে বেগবান করতে প্রযুক্তি ব্যবহার করা হবে:   এস.পি. নাইমুল হক

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি::    |    ০৫:৫৬ পিএম, ২০২২-০৮-২৫

খাগড়াছড়িতে  অপরাধ দমনে অভিযানকে বেগবান করতে প্রযুক্তি ব্যবহার করা হবে:   এস.পি. নাইমুল হক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে  নবানিযুক্ত পুলিশ সুপারের যোগদান উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট), দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নতুন পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম সাংবাদিকদের বলেন, "পাহাড়ে অপরাধ, সন্ত্রাস, চাঁদাবাজি দমনে এর আগেও পুলিশের অভিযান চলমান ছিল। এখনও অব্যহত থাকবে।আর এই অভিযানকে বেগবান করতে ব্যবহার করা হবে প্রযুক্তিগত কৌশল ।এছাড়াও, চাঁদাবাজি বন্ধসহ জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নানা কৌশল অবলম্বন করে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। এ সময় যে কোন পরিস্থিতি মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি"

অনুষ্ঠিানে জেলা পুলিশের কর্মকর্তা ছাড়াও গোয়েন্দা বিভাগের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন। এর আগে খাগড়াছড়িতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা পরিচিতির পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ বিষয়েগুলো তুলে ধরেন। তথ্য প্রাপ্তি ও প্রচারের কাজে পুলিশকে আরোও বেশি সহায়ক ভূমিকা রাখার আহবান জানান সাংবাদিকদ নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান পিপিএম-(সেবা), অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, এইচ.এম.এরশাদ, স্থানীয় দৈনিক 'অরণ্যবার্তা'র সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেসক্লাবে সভাপতি জীতেন বড়ুয়া,সহ-সভাপতি মো: জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সা: সম্পাদক এইচ .এম প্রফুল্লসহ পেশাজীবি সকল সাংবাদিকরা এতে অংশ নেন।

এছাড়াও খাগড়াছড়ি সদর থানার ওসি মো: আরিফুর রহমান,ট্রাফিক পুলিশের টিআই সুপ্রিয় দেব, ডিবি’র ওসি মোহাম্মদ শামসুজ্জামান, ডিআইআইও-(ওয়ান) মো: আনোরুল ইসলামও উপস্থিত ছিলেন।  

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত


  ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত


লিবিয়ায় ‘মাফিয়া’ চক্রের আস্তানায় জিম্মি কুমিল্লার ৬ তরুণ, ভিডিও কলে দেখানো হচ্ছে নির্যাতন

লিবিয়ায় ‘মাফিয়া’ চক্রের আস্তানায় জিম্মি কুমিল্লার ৬ তরুণ, ভিডিও কলে দেখানো হচ্ছে নির্যাতন

স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত


রাঙামাটিতে মেরামতের দুই দিনের মাথায় ইটবোঝাই ট্রাকের চাপে ভাঙল বেইলি সেতু

রাঙামাটিতে মেরামতের দুই দিনের মাথায় ইটবোঝাই ট্রাকের চাপে ভাঙল বেইলি সেতু

রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির ​কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত


 চিরিংগায় SDI-এর উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ

 চিরিংগায় SDI-এর উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর